শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বিজিবির অভিযানে প্রায় ৪৫ হাজার ভারতীয় প্রসাধনী মেহেদী জব্দ

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকায় এক অভিযানে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় প্রসাধনী মেহেদী জব্দ করতে পেরেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ ব্যাটলিয়ন) একটি দল। যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৬৯ হাজার ৯১০ টাকা হবে বলে জানা গেছে।

[৩] সোমবার (১২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ (সোমাবার) ভোর পৌনে ৪টার দিকে দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে সীমান্তে বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সীমান্তে ১১৬৩ নং পিলারের এক কি.মি. বাংলাদেশে অভ্যন্তরে মিনকি নামক স্থান হতে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় কাবেরি মেহেদী জব্দ করতে পারে বিজিবি’র ছয় সদস্য।

[৫] ওই বিজ্ঞপ্তিতে মেজর নূরুদ্দীন মাকসুদ আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস্‌ অফিসে জমা দেয়া হবে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬৯ হাজার ৯১০ হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি জানান তিনি।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়