শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়মের অভিযোগে বায়রার নির্বাচনে পুনঃতফসিল দাবি জানিয়েছে সম্মিলিত গণতান্ত্রিক জোট

কূটনৈতিক প্রতিবেদক:[২] জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রার) ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনে অংশ নেওয়ারা সোমবার সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

[৩] সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান মােহাম্মদ রুহুল আমিন স্বপন বলেন, প্রকাশিত ভোটার তালিকায় ব্যাপক অনিয়মসহ অসংখ্য ত্রুটি রয়েছে এবং কারণ ছাড়াই অনেককে বাদ দেওয়া হয়েছে।

[৪] তিনি বলেন, ট্রেড অর্গানাইজেশনের বিধি অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটার বা পক্ষসমূহকে তাদের আত্মপক্ষ সমর্থনে তথ্য উপস্থাপনের জন্য অবশ্যই সুযোগ দেওয়া হয়নি। অথচ এটি আমাদের সাংবিধানিক অধিকার।

[৫] সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, ভোটার তালিকার সব ত্রুটি সংশোধন করতে হবে।

[৬] চাঁদা বকেয়া থাকা, লাইসেন্স নবায়ন না থাকা এবং বিধি বহির্ভুতভাবে ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে।

[৭] বায়রা নির্বাচনে এসব অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযােগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়