শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে

ডেস্ক রিপোর্ট: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। কঠোর লকডাউনের খবরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পদ্মা-যমুনা পার হচ্ছে মানুষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রোববার (১১ এপ্রিল) রাত থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তা ঘাটের ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ছোট ও মাঝারি যানবাহনের পাশাপাশি মানুষকে ট্রাকে করেও ঘরে ফিরছে মানুষ। তবে অনেকে স্বাস্থ্যবিধি মানছে না।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। এ ছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে। কঠোর লকডাউনের খবরেই নানা অজুহাতে মাস্ক না পরেই গাদাদাদি করে নৌরুট পার হচ্ছেন তারা।

জরিনা বেগম নামের এক যাত্রী জানান, ঢাকাতে চা বিক্রয় করে ও ছেলে হাকারি করে চলত ভাড়ার বাসার সংসার। লকডাউনে সব বন্ধ হয়ে যাবে তাই এই ছোট ট্রাক ভাড়া করে ছেলেমেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে বাড়ি যাই। সেখানে এক বেলা খেয়ে বাচলেও ভাড়া দেয়া লাগবে না।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, আমরা জরুরি যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছি। এ ছাড়া অন্যান্য কোনো কথা বলতে রাজি নয় তিনি। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়