শিরোনাম
◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় দোকানে ঘরে অগ্নিকান্ড

জিএম মিজান: বগুড়া শহরের চারমাথা এলাকায় ইনছান লুব এন্ড অটো নামে একটি সিএনজি চালিত অটোরিকশার পার্টসের দোকান ঘর আগুনে পুড়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানের মালিকের নাম ইনছান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরে চারমাথা এলাকায় ইনছান লুব এন্ড অটো নামে দোকানটিতে সিএনজি চালিত অটোরিকশার পার্টস, পোড়া মবিল, অকটেন রাখা হয়। পাশাপাশি এখানে অটোরিকশা মেরামত করাও হয়। রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

বগুড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদক-কে বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে এই দোকানের প্রায় ৫০শতাংশ পুড়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদেতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

  • সর্বশেষ