শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আদেশ

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আদেশ জারি করেছে সরকার। এ আদেশ অনুযায়ী চলমান বিধিনিষেধ আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত চালু থাকবে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগে কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সূত্রস্থ (১) ও (২) নম্বর স্মারকের অনুবৃত্তিক্রমে নিষেধাজ্ঞা আরোপ আগামী ১৪ এপ্রিল, ২০২১ তারিখ ভোর ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।

 

  • সর্বশেষ