শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে বৈশাখের শুরুতে ধান ক্রয়ের দাবীতে স্বারকলিপি

আল-হেলাল: [২] বৈশাখের শুরু থেকে হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু করে ন্যায্যমূল্যে সরকারকে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় এবং উৎপাদনের উপকরণের মূল্য কমানোর দাবি জানানো হয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে। ১১ এপ্রিল রোববার সকাল ১১টায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রসাশকের কার্যালয়ে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান করা হয়।

[৩] সংগঠনের দাবীতে উল্লেখ করা হয়- বৈশাখের শুরু থেকে হাটে হাটে ক্রয়কেন্দ্র চালু করে ন্যায্যমূল্যে সরকারকে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় এবং উৎপাদনের উপকরণের মূল্য কমানো, উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মূল্য নির্ধারণ করে তা প্রাপ্তির নিশ্চয়তা বিধান, কৃষকের হাতে জমি ও কর্মসংস্থান সৃষ্টিসহ সামগ্রিক কৃষকদের নিকট থেকে চাল সংগ্রহ, অবিলম্বে সকল কৃষককে কৃষি কার্ড প্রদানের যথাযথ ব্যবস্থা, সরকারী খাদ্য গুদামে হয়রানি ও ওজনে কারচুপি বন্ধ এবং খাদ্য গুদাম বৃদ্ধি করাসহ অবিলম্বে ভূমিহীন গরীব কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবী জানানো হয়।

[৪] বাংলাদেশ কৃষক সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক খায়রুল বাশার খান দাবী জানানোর বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলা প্রশাসন জনস্বার্থে আমাদের ন্যায়সঙ্গত দাবীগুলি পূরণ করলে হাওরবাসী উপকৃত হবেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ