শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী ইমার্জিং দলের টানা চতুর্থ জয়

রাহুল রাজ: [২] পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দলকে হারাল বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। আগেই সিরিজ নিশ্চিত করা টাইগ্রেসরা জয়ের ধারা অব্যাহত রেখে প্রোটিয়াদের এখন বাংলাওয়াশ করার পথে।

[৩] রোববার ১১ এপ্রিল চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে নিগার সুলতানার দল। জবাবে ১২৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ১১০ রানের বিশাল জয় নিয়ে ৪-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

[৪] লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৬৬ রানেই পড়ে যায় ৬ উইকেট। মিডল অর্ডারে কেবল লড়াই করেন অনিকা বোষ। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌছতে পেরেছেন কেবল দুইজন। ফাহিমার দুর্দান্ত বোলিংয়ের কাছে ১২৬ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।

[৫] এর আগে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলা নিগার আরেকটি সেঞ্চুরি উপহার দেন। ১৩২ বলের ইনিংস ছিল আটটি চার ও একটি ছয়ের মার।

[৬] সিরিজজুড়ে দারুণ ধারাবাহিক ওপেনার মুর্শিদা খাতুন ৪১ রানের ইনিংস খেলে হন রান আউট। এ বাঁহাতির ৭৮ বলের ইনিংসে চারের মার ছিল পাঁচটি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারি ৫২ বলে ৪৫ রান করেন। তিন বাউন্ডারির সঙ্গে ছিল এক ছক্কা।

[৭] শেষে ক্যামিও ইনিংস খেলে দলের রান বাড়িয়ে দেন লতা মন্ডল। ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রান করে থাকেন অপরাজিত।

[৮] সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ নারী ইমার্জিং: ৫০ ওভারে ২৩৬/৪( নিগার সুলতানা ১০১*, সোবহানা মোস্তারি ৪৫; মিশেলা অ্যানড্রুস ১/১৯)
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং: ৪৬.৫ ওভারে ১২৬/১০(অনিকা বোষ ৬৩, স্টেইন ১২; ফাহিমা খাতুন ৪/২৯)

[৯] ফলাফল: বাংলাদেশ নারী ইমার্জিং ১১০ রানে জয়ী।
ম্যাচসেরা: নিগার সুলতানা

  • সর্বশেষ
  • জনপ্রিয়