শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮১৯

সারোয়ার জাহান: [২] রোববার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ছয় লাখ ৮৪ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে চার হাজার ২১২ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৭৬ হাজার ৫৯০ জন করোনা থেকে সুস্থ হলো।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৮ টি ল্যাবে ২৯ হাজার ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৯ হাজার ২৯৮ টি। করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৮১।

[৫] ২৪ ঘণ্টায় নতুন ৭৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ২৫ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ২৭৯ জন ও নারী দুই হাজার ৪৬০ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন ও ষাটোর্ধ্ব ৪৮ জন রয়েছেন।

[৬] ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৪৭ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগের দুইজন ও রংপুর বিভাগের একজন।

[৭] দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়