শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মায় জেলের জালে ১৭ কেজি ওজনের পাঙ্গাস

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির ১টি পাঙ্গাস, ৩টি আইড় ও ২টি ইলিশ মাছ ধরা পরেছে।

[৩] মাছগুলো ওজন দিয়ে দেখা যায়- পাঙ্গাসটি ১৭ কেজি, আইড়গুলো ১৬কেজি এবং ইলিশ দুটি ৩কেজি ওজনের। মাছটিকে পাড়ে আনলে স্থানীয়রা এক নজর দেখতে ভীড় করে।

[৪] রোববার (১১ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে মাঝ নদীতে পদ্মা-যমুনার মোহনায় পাবনার শ্যামগ্রাম এলাকার জেলে হরিপদ হালদারের জালে মাছগুলো ধরা পড়ে।

[৫] মাছগুলো বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনলে দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট পাঙ্গাসটি ১হাজার ৪শ টাকা কেজি দরে ২৩হাজার ৮শ টাকায়, আইড়গুলো ১হাজার ৩শ টাকা কেজি দরে ২০হাজার ৮শ টাকায় এবং ইলিশ ২টি ২হাজার টাকা কেজি দরে ৬ হাজার টাকায় মোট ৫০হাজার ৬শ টাকায় কিনে নেন।

[৬] শাজাহান মিয়া সম্রাট দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে ধর্নাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে দুপুরে ময়মনসিংহের এক ধর্নাঢ্য ব্যবসায়ীর নিকট পাঙ্গাসটি ১হাজার ৫শ টাকা কেজি দরে ২৫হাজার ৫শ টাকায়, আইড়গুলো ১হাজার ৪শ টাকা কেজি দরে ২২হাজার ৪শ টাকায় এবং ইলিশ ২টি ২হাজার ১শ টাকা কেজি দরে ৬ হাজার ৩শ টাকায় মোট ৫৪হাজার ৬শ টাকায় বিক্রি করেন।

[৭] এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু পানির বড় বড় এ ধরনের মাছগুলো খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ