শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব: জেলা পরিষদের কতৃপক্ষের সাংবাদিক সম্মেলন

তৌহিদুর রহমান : [২] হেফাজত ইসলামের ডাকা হরতালসহ দুই দিনের তান্ডবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পরিষদ কতৃপক্ষ।

[৩] রোববার দুপুরে জেলা পরিষদ অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম (এমএসসি)।

[৪] এসময় তিনি বলেন, দীর্ঘ ১৩১ বছরের গঠিত জেলা পরিষদ গত ২৬ মার্চ হেফাজত ইসলাম কতৃক বিক্ষোভ মিছিল চলাকালে জেলা পরিষদের কাউতলী ডাকবাংলো নীচতলার গেইট ভেংগে ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ ঘটনায় ৮ টি সিসি ক্যামেরা, ডিজিটাল এলএডি বোর্ড, ড্রাইনিং রোম,৮ সেট সোফা, টেবিল-খাট, বাংলোতে থাকা ব্যবহৃত সরন্জাম ও টিভি-ফ্রিজ ব্যাপক ভাংচুর করে।

[৫] তিনি আরো বলেন, এছাড়া গত ২৮ মার্চ হেফাজতে ডাকা হরতালে জেলা পরিষদ নীচতলার গ্যারেজ-গেট ভেংগে সিসি ক্যামেরা, এসি-ফ্যান,জেনারেটর, কম্পিউটার, সাউন্ড সিস্টেম, ডিজিট্যাল ফিংগার মেশিন, জানালা, মটর সাইকেলসহ যাবতীয় ব্যবহিত সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিষপএের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

[৬] জেলা পরিষদ ডাকবাংলো ও জেলা পরিষদের ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা মত হবে বলে প্রাথমিক হিসাব বের হয়েছে। দুইদিনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুটি মামলা রুজু করা হয়ছে ।

[৭] সাংবাদিক সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন সহ জেলা প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়