শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিশোধের ম্যাচে অনেক কষ্টে অ্যাস্টনকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম দেখায় এই অ্যাস্ট ভিলার কাছে বিধস্ত হয়েছিলো লিভারপুল। তাদের বিরুদ্ধে এবার প্রতিশোধ নিতে গিয়ে প্রথমেই গোল হজম করে বসলো সালাহবাহিনী। অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল।
[৩] অ্যানফিল্ডে শনিবার(১০ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জেতে লিভারপুল। ওলি ওয়াটকিন্সের গোলে পিছিয়ে গতবারের চ্যাম্পিয়নরা পড়ার পর সমতা টানেন মোহামেদ সালাহ। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড।
[৪] এরই সঙ্গে ঘরের মাঠে ছয় ম্যাচের জয়খরা কাটল দলটির। লিগে এই বছরে ঘরের মাঠে লিভারপুলের এটাই প্রথম জয়! এর আগে সবশেষ এখানে তারা জিতেছিল গত ১৬ ডিসেম্বর, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে।
[৫] গত ৪ অক্টোবর লিভারপুলকে ঘরের মাঠে পেয়ে তাদের ৭-২ গোলে উড়িয়ে দিয়েছিল অ্যাস্টন। সেই কষ্টে প্রলেপ দেওয়ার এবং ঘরের মাঠে জয়ে ফেরার ম্যাচে প্রথমার্ধে লিভারপুলকে স্বরূপে দেখা যায়নি ঠিকই, তবে বল দখলে ও আক্রমণে তাদের আধিপত্য ছিল। অ্যাস্টনকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আপাতত চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। ৩১ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট ৫২। দ্য সান / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়