শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৭:১১ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দারুণ ছন্দে থাকা এমবাপের নৈপুণ্যে পিএসজি পেলো বড় জয়

স্পোর্টস ডেস্ক : [২] তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দারুণ এক ম্যাচ খেললো পিএসজি। ছন্দে থাকা কিলিয়ান এমবাপে জ্বলে উঠলেন আবারো। গোল করলেন ও করালেন। ফরাসি ফরোয়ার্ডের নৈপুণ্যে স্ত্রাসবুরকে উড়িয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি।
[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার (১০ এপ্রিল) ৪-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। একটি করে গোল করেন এমবাপে, পাবলো সারাবিয়া, মোইজে কিন ও লেয়ান্দ্রো পারেদেস।
[৪] দলটির বিপক্ষে লিগে প্রথম দেখায় গত অক্টোবরে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল পিএসজি। আর গত রাউন্ডে লিলের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মাওরিসিও পচেত্তিনোর দল।
[৫] লাল কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচে ছিলেন না নেইমার। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতে দেননি এমবাপে-কিনরা। ৩২ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি।
[৬] দিনের অন্য ম্যাচে মেসের বিপক্ষে ২-০ গোলে জেতা লিল ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে তিনে মোনাকো। ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে স্ত্রাসবুর। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়