শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:০১ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খ্যাতিমান কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও ফরিদা পারভীন করোনায় আক্রান্ত

বাশার নূরু: [২] ৯ এপ্রিল তপন চৌধুরীর করোনা পজিটিভ রিপোর্ট আসে আর ৮ এপ্রিল পজিটিভ রিপোর্ট পান ফরিদা পারভীন।

[৩] তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। গানের টানে বছরের প্রায়ই দেশে ছুটে আসেন। এবার এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করে কানাডায় অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। তবে গান গাওয়ার সুযোগ পাননি আক্রান্ত হওয়ার কারণে। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন এই সংগীত তারকা।

[৪] ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। নিজ নিজ বাসায় তিনি আইসোলেশনে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়