শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

[৩] দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার (১০ মার্চ) সকালে কিশোরগাড়ী ইউপি’র মেঘারমোড়-হাজীরঘাট রাস্তায় এ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্র্যায়ে ৪০ দিনের এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।

[৪] এসময় উপজেলা প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) রাশেদুল আলম রাসেল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঞ্জনা রানী, ইউপি সদস্য রেজাউল করিম, রফিকুল ইসলাম ও নওশা মিয়া উপস্থিত ছিলেন।

[৫] অপরদিকে, হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে ইজিপিপি প্রকল্পের কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। এসময় সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাপলা আকতার, ইউপি সদস্য পল্লব মিয়া ও চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া উপস্থিত ছিলেন।

[৬] এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, সচিব ও সদস্যগণ। এ উপজেলায় মোট ২৫৩৪ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়