শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্ণিমার জলোচ্ছাসে লবণাক্ত পানিতে মেহেন্দিগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি

মনির দেওয়ান: [২] চারদিকে নদী বেস্টিত দ্বীপাঞ্চল উপজেলা মেহেন্দিগঞ্জ নদীর তীরে ভেরীবাধঁ না থাকায় চরাঞ্চলের হাজার হাজার হেন্টর জমিতে কৃষকের ধুলট ফসল পূর্ণিমার জোয়ারের লবণাক্ত এসিড পানিতে নস্ট হয়ে যায়।

[৩] সরেজমিনে দেখাযায়, সদন ইউনিয়নের রুকুন্দি বাহাদুরপুর গ্রামের নতুন চরে কৃষক নাছির হাওলাদারের কয়েক একর জমিতে কুমরো ও মরিচ গাছগুলো ফসলসহ লবণাক্ত পানিতে পচন ধরে মরেয়ায়। কয়েক শত কুররো আর মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়াতে আমাদের আর্থিকভাবে ক্ষতিগস্থ হয়েছি।

[৪] তিনি বলেন, আমার মতো লতিফ মাঝি, আলমগীর হাওলাদর’সহ একাধিক কৃষক নিঃশ্বহয়েছে।

[৫] জাংগালিয়া ইউনিয়নের জালির চর গ্রামের করিম জানান, তার ইরিধান সহ তিল ও মুগডাল ফসল নস্ট হয়েযায় লবনাক্ত জলচ্ছাসে।

[৬] আলিমাবাদ ইউনিয়নের চর মহিসা গ্রামের শামসু খা বলেন, তার সোয়াবিন ও তরমুজ ক্ষেত পানিতে পচনধরে কয়েক একর ধুলট ফসল নষ্ট হয়ে যায়।

[৭] বাহাদুর পুর চরের কৃষক দেলুমির জানান, ৬ হাজার টাকা কেজী পেঁয়াজের বীজ বাজার থেকে কিনে জমিতে চাষাবাদ করি বাধ না থাকায় পূর্ণিমাট জলচ্ছাসের লবণ পানির কারনে ৫/৭ দিনের মাথায় সম্পূর্ণ ফলনসহ পেঁয়াজ গাছ পচন ধরে নষ্ট হয়ে যায়।

[৮] এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, এই দ্বীপাঞ্চলের ভাঙ্গন এলাকায় নদীর তীরে ভেরীবাধ নদীগর্ভে চলে গেলে একটু জোয়ার হলেই জমিতে নদীর পানি উঠে সকল ফসল নষ্ট করে তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব জরুরী নদীর পারে বাধ নির্মাণের জন্য। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়