শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে বাড়ছে করোনা সংক্রামণ, পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রস্তুতি

তাহেরুল আনামঃ [২] করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় করোনা নিয়ন্ত্রনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে মানছে না সাধারন মানুষ, মাস্ক ছাড়া চলাচল ও স্বাস্থ্যাবিধির তোয়াক্কা না করেই বাজারে ও ইজি বাইকে করে চলাফেরা করছেন।

[৩] গত ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন করে করোনা রোগীর সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২২.৮৮%। এদিকে এখন পর্যন্ত জেলা সিভিল সার্জনের তথ্য মতে ৫০২৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে, এর মধ্যে সুস্থ্য হয়েছে ৪৬৯৩ জন, আর মৃত্যু বরণ করেছে এখন পর্যন্ত ১০৪ জন, মোট নমুনা সংগ্রহ হয়েছে ৩৭৭৫৯ আর মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৫০৯৭ টি।

[৪] এদিকে করোনা নিয়ন্ত্রণে জেলা সিভিল সার্জন ও করোনা নিয়ন্ত্রন কমিটি সার্বক্ষনিক মাঠে কাজ করে যাচ্ছে তবে সাধারন মানুষ মানছে না কোন কিছু। সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান যে, করোনা নিয়ন্ত্রণে জেলায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছি এবং উর্দ্ধত্তন কর্তপক্ষের সংগে কথা বলেছি, যেকোনো পরিস্থিতি সামাল দিতে আমরা প্রস্তুত রয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়