শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনির হোসেন:[২] রামগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা আবু তাহেরকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে । তিনি ক্যান্সার রোগে আক্রান্ত গতকাল শুক্রবার ৯ এপ্রিল  রাত সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ।

[৩] শনিবার দুপুরে পৌরসভার কলচমা পাটোয়ারী বাড়ির সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

[৪] জানাজা দাফন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটোয়ারী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, শাহআলম, হারিছ মোল্লা, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে মরহুমের আত্মার মাঘফেরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।মৃত্যৃকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে সহ অসংখ্যক আত্মীয়স্বজন ও সঙ্গীয় মুক্তিযোদ্ধা রেখে যান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়