শিরোনাম
◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আগুনে পুড়ল ৩টি ফলের গুদাম

এস,এম রিয়াজ: [২] উপজেলা শহরের ৩টি ফলের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা আবুল কালাম হাওরাদার জানান, ভাণ্ডারিয়া বাজারের রূপা কমিউনিটি সেন্টার সংলগ্ন আউয়ালের ফলের গুদামে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষনে পার্শ্ববর্তী জামালের ফলের গুদামে আগুন ধরে যায় এবং দুটি গুদামই পুড়ে ছাই হয়ে যায়।

[৪] এতে ভাড়াটিয়া ফল ব্যাবসায়ী জামাল হাওলাদারের দুটি গোডাউনে থাকা প্রায় চার লাখ টাকার মালামাল, আউয়াল এর ১লাখ এবং ঘর মালিকের প্রায় ৫০হাজার টাকাসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। গুদাম দুটির একটিতেও বৈদ্যুতিক সংযোগ ছিল না বলে গুদাম মালিকদের দাবী।

[৫] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ফারুক হাওলাদার জানান, বিড়ি,সিগারেটের আগুন থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আর এতে ক্ষয় ক্ষতির পরিমান ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়