শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল লন্ডনে চান মেয়র সাদিক খান

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্ট ভারতের আইপিএলকে লন্ডনে নিয়ে যেতে চান সাদিক খান। নির্বাচনী প্রচারণায় এই ভাবনার কথা জানালেন ইংল্যান্ডের রাজধানীর এই মেয়র।

[৩] ২০১৬ সালে লন্ডনের মেয়র হওয়ার পর থেকেই খেলাধুলা নিয়ে আগ্রহ দেখিয়ে আসছেন সাদিক। লন্ডনে প্রথমবারের মতো মেজর লিগ বেসবল আয়োজনে রাখেন অগ্রণী ভূমিকা। সঙ্গে টটেনহাম হটস্পারের নতুন স্টেডিয়ামে প্রতি মৌসুমেই ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ম্যাচ রাখতে করেন ১০ বছরের চুক্তি।

[৪] এবার লন্ডনে আইপিএলও দেখতে চান সাদিক। ক্রিকেটের প্রতি আলাদা একটা টান আছে তার। শৈশবে ট্রায়াল দিয়েছিলেন কাউন্টি দল সারেতে। আগামী ৬ মে মেয়র নির্বাচনে আবারও জয়ী হলে আইপিএলের গ্রুপ ম্যাচ লর্ডস কিংবা দ্য ওভালে আয়োজনের জন্য কাজ করবেন বলে জানালেন সাদিক।

[৫] মহামারীর পর লন্ডনকে আরও ভালো করে গড়ে তোলা আমার পরিকল্পনার একটি অংশ। আমি জানি, লন্ডনবাসী বিরাট কোহলি, রোহিত শর্মা, রিশাভ পান্তদের দেখতে মুখিয়ে আছে। বিশ্বের দারুণ দুটি ক্রিকেট মাঠ লর্ডস ও দ্য ওভাল থাকায় আইপিএল ম্যাচ আয়োজনের জন্য লন্ডন আদর্শ জায়গা।

[৬] ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) এই পদক্ষেপ সমর্থন করতে পারে। আইপিএল আয়োজনের চেষ্টার কথা এরই মধ্যেই ডেইলি মেইলকে জানিয়েছেন কাউন্টি দল সারের চেয়ারম্যান রিচার্ড টম্পসনও। দেশের বাইরে এর আগেও আইপিএল আয়োজন করেছে ভারত। ২০০৯ সালে নির্বাচনের কারণ আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। করোনাভাইরাসের প্রকোপে গত আসর আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। ডেইলি মেইল / বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়