শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:৫৩ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানি লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য’

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ করলেন। দীর্ঘ এ সময়ে বেশ সুখ ও শান্তিতে কাটিয়েছেন তারা। শুক্রবার বিশেষ এই দিনে তা সবাইকে জানিয়ে দিলেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনি বলেছেন, ‘সঙ্গী হিসেবে আমি সানি লিওনকে পেয়ে ধন্য। ’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘এই উন্মাদ পৃথিবীতে বিশেষ করে বিনোদন জগতে সানির লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। সৌভাগ্য যে সে আমার সঙ্গী হয়েছে। সে সঙ্গী হিসেবে অসাধারণ। তিন সন্তানের মা হিসেবেও সে চমৎকার। একসঙ্গে আমাদের ১৩ বছর। আমরা তিন বছর প্রেম করেছি। এখন বিয়ের এক দশক শান্তিতে পার করলাম।’

ড্যানিয়েল ওয়েবার  বলেন, ‘চাপের মধ্যে থেকে আমরা অদ্ভুত জীবনযাপন করি এবং প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু এর মধ্যে এমন একটি মাইলফলক অনেক বড় অর্জন। বিশেষ করে আমরা যে ধরনের কাজ করে থাকি। কঠোর পরিশ্রম, পরস্পরকে ভালোবাসা, কথা শোনা এবং সব সময় একে অপরকে শ্রদ্ধার মধ্যে দিয়ে একসঙ্গে এত দূর এসেছি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে ছবি পোস্ট করে সানি লেখেন, ‘আমার ভালোবাসার মানুষকে ১০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে একসঙ্গে পার করব। তুমি আমার শক্তি ও নায়ক। তোমাকে অনেক ভালোবাসি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়