শিরোনাম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:১২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সিএমপি

রাজু চৌধুরী: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ এপ্রিল) সিএমপির সকল থানার উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ১০০০ জন অসহায় মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সহায় সম্বলহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম। অতীতের মত এবারেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়