শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে অক্সিজেন স্বল্পতার কারণে, বললেন চিকিৎসক [২] মৃত্যুর জন্য পুলিশ অফিসারকেই দায়ি

সুমাইয়া ঐশী: [৩] বৃহস্পতিবার শুনানিতে এই ঘটনায় জড়িত ডেরেক চৌভিনের সব অযুহাতই নাকচ করে দিয়েছেন চিকিৎসক ড.মার্টিন টোবিন। তিনি বলেন, ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চাপ দেওয়ায় এক পর্যায়ে তার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে তার মস্তিস্কের ব্যাপক ক্ষতি হওয়ায় তিনি মারা যান। তার মৃত্যুর জন্য মাদক বা অন্য কোনও শারীরিক দুর্বলতা দায়ি নয়। আল জাজিরা

[৪] টোবিন বলেন, ডেরেক যখন হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাড়ে চাপ দেয় তখন তার শরীরের অর্ধেক অর্থাৎ প্রায় ৪১ কেজি ওজন ছিলো ফ্লয়েডের ঘাড়ে। এ অবস্থায় ৫ মিনিটেরও বেশি সময় ধরে ঘাড়ে এই অস্বাভাবিক ওজন সহ্য করেছিলেন তিনি। বিবিসি

[৫] প্রথম পাঁচ মিনিট তিনি কথা বলেছেন, কারণ তখন পর্যন্ত তার শরীরে অক্সিজেন সরবরাহ হচ্ছিলো। তবে এরপর থেকে কমতে থাকে এর পরিমাণ। হ্যান্ডকাফ দিয়ে হাত পেছনে ছিলো এবং উপুড় করে বসানোয় তার পাকস্থলিতেও চাপ পড়ছিলো। একপর্যায়ে একটি ড্রিংকিং স্ট্র দিয়ে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন পাচ্ছিলেন ফ্লয়েড। এতে তার মস্তিস্কে চাপ পড়ে এবং তিনি হার্টফেল করেন। ফ্যান্স২৪ সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়