শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বসবাস এই শহরে

ডেস্ক রিপোর্ট: বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যাক্তির বসবাস চীনের রাজধানী বেইজিংয়ে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফোবর্সের সর্বশেষ বার্ষিক ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি বিলিওনেয়ার এখন বেইজিংয়ে।

এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে যখন বিশ্বের বিভিন্ন দেশ বিপর্যস্ত, বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে, সেই অবস্থার মধ্যেও আশার আলো দেখিয়েছে চীন। তারা খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে। একই সঙ্গে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থান এবং শেয়ার বাজার বেইজিংকে এই শীর্ষ অবস্থান এনে দিয়েছে।

ফোর্বসের ওই সাময়িকীতে বলা হয়, গত বছর বেইজিংয়ের ধনকুবেরের তালিকায় আরও ৩৩ জনের নাম যোগ হওয়ায় শহরটিতে এখন ১০০ জন ধনকুবের আছেন। এর আগে টানা সাত বছর এই তালিকায় শীর্ষ অবস্থান ধরে রাখলেও এবার অল্পের জন্য বেইজিংয়ের চেয়ে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। ওই শহরে বর্তমানে ৯৯ জন ধনকুবের বসবাস করছেন।

ফোর্বস জানিয়েছে, ধনকুবেরের সংখ্যায় বেইজিং এগিয়ে থাকলেও ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণে এগিয়ে আছে নিউইয়র্ক। বেইজিংয়ের ধনকুবেরদের চেয়ে নিউইয়র্কের ধনকুবেরদের সম্পদ এখনও ৮০ বিলিয়ন ডলার। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়