শিরোনাম
◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদিন এসিতে থাকার পরও ত্বকে সমস্যা, জানুন সমাধান

আতাউর অপু: শীতের মতো গ্রীষ্মেও ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর্দ্রতায় ত্বক যেমন শুকিয়ে যায় আবার তেমনই দ্রুতই কালচে ছাপ পড়ে ত্বকে, ট্যান ভাব, সূর্যের তাপে ফুসকুড়ি ইত্যাদিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেকেই মনে করেন গরমকালে ত্বকের জন্য বিশেষ যত্ন নেয়ার প্রয়োজন রয়েছে। প্রকৃত অর্থে কিছু নিয়ম মেনে চললেই গরমে ত্বক ভালো রাখা যায়-

অনেকে এসিতে থাকেন গরমে। তাদের জন্য ত্বকের যত্ন নেয়া বেশি প্রয়োজন। কেননা, দিনভর এসিতে থাকার ফলে ত্বক অনেকটা শুকিয়ে যায়। এক্ষেত্রে মেয়েরা দিন শেষে বাসায় বা বাড়ি ফিরে কখনোই মেকআপ না তুলে ঘুমাতে যাবেন না।

মেকআপ না তুলে ঘুমালে ত্বকের রোমকূপ ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়া ফুসকুড়ি ব্রণ সমস্যাও একের পর এক দেখা দেয়ার সম্ভাবনা থাকে। যে কারণে দ্রুতই ত্বক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বক পরিষ্কার রাখার জন্য লিকুইড রিমুভার বা ক্লিনজিং মিল্ক ব্যবহার করা উচিত। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই হলো।

মুখে টোনার ব্যবহার করা যেতে পারে। মুখ ধোওয়ার পর মুখ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় থাকে। এছাড়া ময়েশ্চারাইজ করাও যেতে পারে। তবে যে কোনো ময়েশ্চারাইজার দিয়ে নয়। এর জন্য ভালো কোনো নাইট ক্রিম ব্যবহার করুন। মুখে ভালো করে লাগিয়ে ত্বকে ৮-১০ মিনিট মালিশ করুন।

এছাড়াও ঠোঁট সুন্দর রাখতে পারেন। ঠোঁটে লাগানো লিপস্টিক তুলে নিয়ে হালকা কোনো লিপ বাম লাগিয়ে ঘুমাতে পারেন। এতে ঠোঁট শুকাবে না। পাশাপাশি হাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

  • সর্বশেষ