শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১০:২৩ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের একদিন আগে শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক: বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল উত্তেজনা। এ রোড শো-তে যোগ দেওয়ার কথা ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীরও। কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়।

শুধু রোড শো বাতিলই নয়, এবার সেই ঘটনায় অভিযোগ দায়ের হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে বেহালা পশ্চিমের পর্ণশ্রী থানায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে এ এফআইআর দায়ের করা হয়।

একদিন পরেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। প্রথমবার বেহালা পশ্চিম থেকে লড়বেন ‘ভূমিকন্যা’ শ্রাবন্তী। যার কঠিন লড়াই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাধা পেয়ে মেজাজ হারালেন শ্রাবন্তী। অভিযোগ, আগেই সুবিধা অ্যাপে এদিনের রোড শোয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ইচ্ছাকৃতভাবেই বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

এদিকে পুলিশের দাবি, অশান্তি এড়ানোসহ একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিনা অনুমতিতে ভোট প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আর এতেই ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট ইতোমধ্যে জমাও পড়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে সকালে হাই ভোল্টেজ বেহালা কেন্দ্রে শেষ মুহূর্তে তারকা মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তাই বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় শেষমেশ বাতিলই হয়ে যায় সেই কর্মসূচি। এর পর মহাগুরু ও প্রার্থীদের নিয়ে ডোর-টু ডোর ক্যাম্পেনের অনুমতি চেয়েছিল তারা।

সে আবেদনেও ছাড়পত্র দেয়নি পুলিশ। এ ঘটনায় সকাল থেকে বেহালার পর্ণশ্রী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বেলা বাড়তেই পর্ণশ্রী থানা ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। থানায় ভিতরেও কর্মীরা ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ। সেই বিক্ষোভে শামিল হয়েছিলেন শ্রাবন্তী। সময়টিভি

  • সর্বশেষ