শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইসেন্স না থাকায় বন্ধ করে দেয়া হলো মাদারীপুরের ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল

আরিফুর রহমানা: [২] লাইসেন্স নবায়ন না করার অভিযোগে মাদারীপুরে সীলগালা করে দেয়া হয়েছে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে শহরের লেকের দক্ষিনপাড়ে অবস্থিত ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটি সীলগালা করা হয়। ভর্তি হওয়া ৮ থেকে ১০জন রোগীকেও হাসপাতাল থেকে বের করে দেয়া হয়েছে।

[৩] মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক জানান, গত কয়েক বছর ধরে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া মালিকানা দ্বন্দ নিয়েও দীর্ঘদিন ধরে মামলা চলমান। এমন-কি দক্ষ প্যাথলজিস্টও নেই হাসপাতালটিতে। নেই উচ্চসম্পন্ন বিদ্যুতায়নের ব্যবস্থা।

[৪] এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তদন্তে যার সত্যতা পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও র‌্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে।

[৫] সেই চিঠির পরিপেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদারীপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তার উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ