শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ে ৩০ মিনিটে তারাবি শেষ করার নির্দেশনা জারি

মাহামুদুল পরশ: [২] প্রকাশিত নির্দেশনায় আরও বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদে নামাজ আদায়ের সময় সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে। একইসাথে এশার নামাজ এবং তারাবি নামাজ ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। আল আরাবিয়া

[৩] দুবাই ইসলামিক এবং দাতব্য সংস্থা আইএসিএডি আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, এই নির্দেশনা মেনে আসন্ন রমজানে তারাবির সালাত আদায়ে বিশেষ সমস্যা হবে না।

[৪] দুবাই কতৃপক্ষের নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে নামাজ আদায় করতে হলে অবশ্যই সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে।

[৫] আইএসিডির পরিচালক ডা: হামাদ আল শেখ আল সাহাইবানি বলেছেন, মূলত ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। আমরা আশাকরছি করোনার এই সংকটাপন্ন সময় তারাবির নামাজকে আরও সুরক্ষিত করতে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়