শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত বিসিবির প্রধান পিচ কিউরেটর

নিজস্ব প্রতিবেদক: [২] কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

[৩] এ ব্যাপারে ডা. দেবাশীষ জানান, প্রধান কিউরেটরের ছুটি নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সে কারণেই তার কোভিড পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হন।

[৪] ছুটিতে দেশে ফেরার কথা থাকলেও করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দেশে ফেরা হচ্ছে না গামিনি ডি সিলভার। ১৫ দিন বিশ্রামে রেখে চিকিৎসা নেওয়ার পরই সিদ্ধান্ত হবে বলে জানান বিসিবির চিকিৎসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়