শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশিষ্ট দার্শনিক ড. গালিব আহসানের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ড. গালিব আহসান খান দর্শন শিক্ষা, বিশেষ করে নৈতিকতা শিক্ষা প্রসারের মাধ্যমে একটি কল্যাণময়, সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে সারাজীবন নিরলস পরিশ্রম করেছেন।

[৩] বৃহস্পতিবার শোকবার্তায় তিনি জানান, গালিব আহসান সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিভিন্ন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনসহ প্রথম সারির গণমাধ্যমে অসংখ্য নিবন্ধ লিখেছেন। তিনি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

[৪] ড. কাজী শহীদুল্লাহ বলেন, গালিব আহসান খানের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ দর্শন শাস্ত্রের একজন অত্যন্ত গুণী ও পণ্ডিত ব্যাক্তিকে হারালো। তার মতো নীতিবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষকের মৃত্যু জাতির জন্য এক অপুরণীয় ক্ষতি।

[৫] শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৬] বৃহস্পতিবার সকালে গালিব আহসান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২০১৫-২০১৭ সালের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে মনোনীত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়