শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় কোভিড-১৯ টিকা প্রয়োগ দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন এই দ্বিতীয় পর্যায়ের টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

[৩] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন মোল্লা, ডাঃ সৈকত জয়ধর, ডাঃ সাবিনা আফরোজ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান, হাসপাতালের নার্স আরতি মধু, মৃদুলা কর, আভা করাতী, প্রধান হিসাব সহকারী প্রেমানন্দ দাসসহ প্রমুখ। আগৈলঝাড়া হাসপাতালে সরকারী ভাবে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ ৪শত ৩০ ভায়াল এসেছে। একটি ভায়াল দিয়ে ১০জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়। যারা প্রথম পর্যায়ের টিকা নিয়েছেন তারা অব্যশই ২৮দিন পরে দ্বিতীয় পর্যায়ের টিকা নিতে হবে।

[৪] এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, প্রথম পর্যায়ের টিকা নেওয়ার জন্য ১০ হাজার ২২ জন রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছিলেন ৬হাজার ১শত ৬৪জন। যারা প্রথম পর্যায়ের টিকা নিয়েছেন তাদের অবশ্যই ২৮দিন পরে দ্বিতীয় পর্যায়ের টিকা নিতে হবে। এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বর্তমান আওয়ামীলীগ সরকার বাংলাদেশের লোকজনের কথা চিন্তা করে বিনা মুল্যে এই টিকার ব্যবস্থা করেছেন। যাতে সকল ধরনের মানুষ এই সুযোগ পেতে পারেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়