শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের বারুণী স্নানোৎসব ও মেলা হচ্ছে না

এস এম সাব্বির : [২] কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ীতে এবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বারুণী স্নানোৎসব ও মেলা হচ্ছে না । এ বছর ঢাক, ঢোল, ডঙ্কা, কাঁসা এবং শিঙার শব্দে মুখরিত হয়ে উঠবে না ঠাকুরবাড়ী।

[৩] আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) এ স্নানোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দির ঠাকুরবাড়ী ঘুরে যাবার পর থেকে স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হওয়ার আশায় ছিলেন মতুয়া ভক্তরা। কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতার কারণে এ উৎসব ও মেলা স্থগিত করেছে স্থানীয় প্রশাসন।

[৪] প্রতিবছর বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, ভুটান, মধ্যপ্রাচ্যের লাখ-লাখ পুণ্যার্থীর আগমন ঘটে এ বারুণী স্নানোৎসব ও ৩দিনের মেলায়। গত বছরও বন্ধ ছিল এ উৎসব। তবে এবছর স্বাস্থ্যবিধি মেনে সুধুমাত্র পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়