শিরোনাম
◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ৪ লাখ ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ১২ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।

[৩] বুধবার (৭ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়।

[৪] জানা যায়, ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিওিতে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে অবস্থান নেয়। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ৮-১০ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে এদেশের দিকে আসতে দেখেন। পরবর্তীতে বিজিবি টহল তাদের কে চ্যালেন্জ করলে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। বিজিবি ও পাল্টা গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

[৫] কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আল আজাদ স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ