শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার থেকে শপিংমল ও দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

আনিস তপন: [২] চলমান নিষেধাজ্ঞার মধ্যেই বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মো: রেজাউল ইসলাম সাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

[৩] প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও ও যথারীতি চলমান থাকবে।

[৪] এদিকে গত তিনদিন ধরে ঢাকাসহ সারাদেশের ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকান খোলার দাবিতে বিক্ষোভ করে।

[৫] করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এই সময়ে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস, গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল, দোকানপাট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে নিত্যপণ্যের দোকান ও জরুরি সেবার যানবাহন চলাচলের সিদ্ধান্ত রাখা হয়। কিন্তু অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধে সাধারণ মানুষের ভোগান্তির পর ৭ এপ্রিল থেকে গণপরিবহন চালু করা হয়। এবার দোকানপাট ও শপিংমলও চালু করা হলো।

 

  • সর্বশেষ