শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : বুধবার (৭ এপ্রিল) সেঞ্চুরিয়নে টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। ব্যাট হাতে ফখর জামানের টানা দ্বিতীয় শতকে ৭ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ২৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ইমাম-উল-হককে ও ফখর মিলে ওপেনিং জুটিতে ১১২ রান করেন। ৭৩ বলে ৫৭ রান করে বিদায় নেন ইমাম।

তৃতীয় উইকেটে ৯৪ রান তুলেন ফখর আর বাবর। ১০৪ বলে ১০১ রানের ইনিংস খেলে ফেরত যান ফখর। অন্যদিকে ৮২ বরে ৯৪ রান করেন বাবর।

মোহাম্মদ রিজওয়ান ৭ বলে ২, সারফারাজ আহমেদ ১৩ বলে ১৩ , ফাহিম আশরাফ ২ বলে ১ ও মোহাম্মদ নেওয়াজ ১০ বল খেলে চার রান করেন। ১১ বলে ৩২ রান তুলে অপরাজিত ছিলেন হাসান আলি।

স্বাগতিকদের হয়ে কেশব মহারাজ তিনটি ও এইডেন মার্করাম দুটি করে উইকেট তুলেন। একটি করে উইকেট আদায় করেন অ্যান্ডিল ফেলুকাওয়ে ও জন-জন স্মটস।

রান তাড়া করতে নেমে মার্করাম ফিরে যান ২১ বলে ১৮ রান করে। ১৮ বলে ১৭ রান করেন স্মটস ২৩ বলে ২০ রান তুলে বিদায় নেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া ১২ বলে চার রান করেন হেনরিচ ক্লাসেন।

৮১ বলে ৭০ রানের ইনিংস খেলেন ওপেনার জানেমান মালান। ৫৩ বলে ৬২ রান করেন কাইল ভেরেনে। অন্যদিকে ৬১ বল ভেলে ৫৪ রান তুলেন ফেলুকাওয়ে।

শেষ দিকে ১১ বলে ১৯ রান করেন মহারাজ। বেউরান হেনড্রিকস ৫ বলে ১ রান তুলেন। ১০ বলে ড্রাইন ডুপাভিলিয়ন ১৭ রান করেন। লুথো সিপামলা ৫ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও নেওয়াজ তিনটি করে উইকেট তুলেন। দুটি উইকেট শিকার করেন হ্যারিস রউফ। একটি করে উইকেট লাভ করেন হাসান আলি ও উসমান কাদির।

৯৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম। তিন ম্যাচে ৩০২ রান তুলে সিরিজ সেরা হয়েছেন ফখর জামান।

আগামী ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়