শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস শুরু, কর্মচাঞ্চল্য ফিরেছে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে

সাতক্ষীরা প্রতিনিধি :  [২] টানা ৬ দিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার বিকাল ৫ টা থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পন্য খালাসের কাজ। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিষয়টি নিরসনের জন্য সিএন্ডএফ নেতাসহ বন্দর সংশ্লিষ্টরা আলোচনায় বসেন।

[৩] আলোচনা ফলপ্রসু হলেও বন্দরের প্রশসনিক জটিলতার কারনে কিছুটা দেরীতে হলেও আবারও শুরু হয়েছে পন্য খালাসের কাজ। এদিকে, ভারতে ঘোজাডাঙ্গা এলাকায় অপেক্ষামান দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা পন্যবাহি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ব্যবসায়ীরা দু’বার লেবার বিল দিতে রাজী না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে এ অচল অবস্থার তৈরী হয়েছিল।

[৪] ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশসকের সাথে ফলপ্রসু আলোচনা হলেও বন্দরের প্রশসনিক জটিলতার কারনে পন্যখালাসে বিলম্ব হওয়ার পর অবশেষে বিকাল ৫টা থেকে শুরু হয়েছে সকল প্রকার পন্য খালাসের কাজ। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের দাবী মোতাবেক এখন থেকে লেবারবিল আলাদা করে ঠিকাদারের হাতে না দিয়ে সরকারের রাজস্ব দিয়ে ব্যসায়ীরা আলাদা লেবার নিয়ে পণ্য খালাসের কাজ করতে পারবেন।

[৫] ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জানান, গত কয়েক দিনের অচল অবস্থার কারনে রাজস্ব আদায়ে বিরাট ক্ষতি হয়েছে এ বন্দরে। স্বাভাবিক অবস্থায় এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার রাজস্ব আদায় হতো। তিনি আরো জানান, শুক্রবার বাদে বাকী ৫ দিনে এ বন্দর থেকে সরকার প্রায় ৮ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়