শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কসহ ঢাকা ক্লাবকে ৩৩ কোটি টাকা দিতেই হবে: এনবিআর

সমীরণ রায়: [২] বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) রেজাউল হাসানের এক চিঠিতে বলা হয়, ঢাকা ক্লাবের কাছ থেকে বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতির জন্য অনুরোধ করা হয়। চিঠিটি জাতীয় রাজস্ব বোর্ডের পর্যালোচনা করা হয়েছে। এতে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয় সরকারি পাওনা বাবদ ঢাকা ক্লাব লিমিটেডের কাছ থেকে মূল্য সংযোজন কর ২৬ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ৫৭৩ টাকা এবং সম্পূরক শুল্ক সাত কোটি ৪ লাখ ৫৩ হাজার ৬৫৮ টাকাসহ সর্বমোট ৩৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ২৩১ টাকার দাবিনামা জারি করা হয়।

[৩] ঢাকা ক্লাব কর্তৃপক্ষ এক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক দেওয়ার দায় থেকে অব্যাহতি দিয়ে মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৫৬ এর সব ধরনের কার্যক্রম স্থগিত করার অনুরোধ জানিয়েছে। মূল্য সংযোজন কর আইন ১৯৯১ অনুযায়ী যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় দাবিনামা জারি করায় আলোচ্য পাওনা থেকে অব্যাহতির সুযোগ নেই। এ কারণে এনবিআর অপারগতা জানিয়েছে। নির্দেশক্রমে অবহিত করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

[৪] গত ২৫ ফেব্রুয়ারি বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি চেয়ে এনবিআরের কাছে চিঠি দেয় ঢাকা ক্লাব। এরই প্রেক্ষিতে চিঠির জবাবে বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দিতে অপারগতা জ্ঞাপন করে আরেকটি চিঠি দিয়েছে এনবিআর।

  • সর্বশেষ