শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় সরকার ঘোষিত লকডাউন মানছে না কেউ

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় সরকার ঘোষিত লকডাউন মানছে না ব্যবসায়ীসহ সাধারন লোকজন। উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করার পরেই পুনরায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়।

[৩] সারা দেশে করোনা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ৫ এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেন।

[৪] জরুরি প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সরকার থেকে। লকডাউনের তৃতীয় দিন বুধবার উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে দুই-একটি ব্যবসা প্রতিষ্ঠান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রেতা ও ক্রেতা কারো মুখে মাস্ক নেই।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম লকডাউন শুরুর পর থেকেই প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চলে আসার পরেই পুনরায় ওই স্থানে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। এরকম চলতে থাকলে উপজেলায় করোনা ভাইরাসের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়