শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজানে ৬৫০টি পণ্য নায্যমূল্যে দেওয়া হচ্ছে কাতারে

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রমজানে বাণিজ্যিক আউটলেটগুলোতে সাধারণ ক্রেতাদের জন্য নায্যমূল্যে পণ্য সরবরাহে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গালফ টাইমস, কাতার ট্রিবিউন

[৩] ভোক্তা অধিদপ্তরের উপসচিব শেখ জসিম বিন জাবির বলেন, সরকারের এ উদ্যোগের ফলে রমজানে পণ্যের মূল্য অন্য মাসের চেয়ে স্থিতিশীল রাখা সম্ভব হবে।

[৪] তিনি আরো বলেন, ইতোমধ্যে উপযুক্ত মূল্যে মানসম্পন্ন পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সবজি ও ফলের দোকানে কঠোর নজরদারি করা হচ্ছে।

[৫] জসিম আরো বলেন, এ বছরও রমজানে ভর্তুকি মূল্যে মাংস সরবরাহ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। গত ৯ বছর ধরে সরকার এ কাজটি করে আসছে।

[৬] দেশটিতে গ্রাহক সুরক্ষা বিভাগ যেকোনো জালিয়াতি রোধে কঠোর নজর রাখছে ফলে উপযুক্ত মূল্যে মানসম্মত পণ্য পাচ্ছে ক্রেতারা। সেই সঙ্গে দেশটির উদ্যোক্তাদের পণ্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় উদ্যোক্তাদের পণ্যে শুল্কও কমানো হয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়