শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:০৯ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমী আহমেদ: মামুনুল একজন মোরালি করাপ্ট হিপোক্রেট রাজনীতিক

রুমী আহমেদ: মামুনুল হক একজন রাজনীতিবিদ মোরাল পুলিসিং তার রাজনীতির মূল থিম। এখন তার যে কাজটা সরকার এক্সপোজ করেছে তা প্রমাণ করে মামুনুলের রাজনীতি মোরাল পুলিসিং হলেও মামুনুল নিজেকে মোরাল পুলিসিংয়ের আওতামুক্ত রেখেছে। যে যা বলুক, ঘটনা প্রবাহে যা বোঝা যায়- মামুনুল নিজের স্ত্রী নন এমন একজন নারীকে নিয়ে একটা রিসোর্টে নিভৃতে সময় কাটাতে গিয়েছিলেন। এখানে সন্দেহের অবকাশ থাকার কথা নয়। এখন ওই মহিলা কার এজেন্ট, কারও হয়ে মামুনুলকে হানি ট্র্যাপে ফেলেছে কিনা তা অন্য কথা। মূল কথা হচ্ছে মামুনুল একজন মোরালি করাপ্ট হিপক্রেট রাজনীতিক। কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে বোঝা যাবে, মামুনুলের রাজনৈতিক সমর্থকরা তাকে অন্ধের মতো সমর্থন করে যাবে, তাকে ভিকটিম হিসেবে দেখবে।

মামুনুলের সমর্থক একজনও তার কাজ নিয়ে প্রশ্ন করবে না বা এর প্রতিবাদ করবে না। এটাই বাংলাদেশের বর্তমান রাজনীতির রিয়েলিটি। মামুনুল সমর্থকরা একটা মিরর। মামুনুল রাজনীতির বিপক্ষে এখন যারা আছে তাদের মিরর। মামুনুলের বিপক্ষে যারা আছে তার বিরোধী রাজনীতির সমর্থক ও মৌলবাদ বিরোধী সেকুলার লিবারেল শক্তি তারাও মামুনুলের সমর্থকদের মতোই। তারাও তাদের স্বপক্ষকে অন্ধের মতো সমর্থন করবো। তাদের সরকারের কোনো কাজেই তারা ভুল দেখবে না, হিপোক্রিসি, অসততা দেখবে না। অন্ধের মতো সমর্থন করে যাবে। তাদের একজনও সরকারের কাজ নিয়ে প্রশ্ন করবে না বা এর প্রতিবাদ করবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়