শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় সংঘর্ষ,ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সালথা থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সালথা শাখা ও উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এছাড়াও এসনয় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিবল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি সারাদেশে সহিংসতা করছে। এরই ধারাবাহিতায় সালথায় তারা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সালথার জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে উত্তেজিত জনতা। এসময় তারা ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এতে জুবায়ের নামে আহত এক যুবকের মৃত্যু হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ