শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ কালীগঞ্জে মা মারা যাবার ৭দিন পর করোনায় আক্রান্ত মেয়ের মৃত্যু

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সালমা আক্তার মুন্নি (৩০) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার সকালে রাজধানীল কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্নি কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের আঃ হামিদ বিশ্বাসের মেয়ে।

[৪] মুন্নির চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, ২০ দিন আগে শ্বাসকষ্ট শুরু হয় মুন্নির। গত সপ্তাহে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।

[৫] যশোর থেকে মুন্নিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে করোনা চেকআপ করালে তার করোনা পজেটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। জাকির হোসেন আরও জানান, গত (৩১ মার্চ) মুন্নির মা ময়না বেগম ঢাকাতে মারা যান। করোনা আক্রান্ত মেয়ে মুন্নির সাথে ঢাকাতে গিয়েছিলেন তিনিও। তবে কি কারনে তার মা মারা যান তা বলতে পারছেন না জাকির হোসেন।

[৬] বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জের কাস্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, মুন্নির লাশ ঢাকা থেকে গ্রামে আনা হচ্ছে। মুন্নি যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স শেষ করে চাকুরীর জন্য পড়াশোনা করছিল।

[৭] বারবাজার পুলিশ ক্যাম্পের আইসি এসআই মকলেচ উজজ্জামান জানান, আমরা ধারনা করছি করোনা আক্রান্ত মেয়ের সাথে মা ঢাকাতে যাবার কারনে মা ময়না বেগমও করোনা আক্রান্ত হয়ে মৃত্য হতে পারে। তবে আমরা সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করে যাচ্ছি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ