শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবি ল্যাবে আরো ৬২ করোনা রোগী শনাক্ত

বাবুল আক্তার: [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় আজ মঙ্গলবার আরো ৬২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগ্রহ করা।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনাগুলোর মধ্যে ৪৩টি পজেটিভ বলে শনাক্ত হয়।

[৪] এছাড়া এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১২টি পজেটিভ বলে শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি ছিল পজেটিভ।

[৫] পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৬] এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়