শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইথারের দর রেকর্ড ছাড়ানোয় প্রথমারের মতো ক্রিপ্টোকারেন্সির মূল্যমান ছাড়িয়েছে ২ লাখ কোটি ডলার

লিহান লিমা: [২] কয়েনডেক্স জানায়, মঙ্গলবার সকালে দ্বিতীয় বৃহৎ ডিজিটাল মুদ্রা ইথারের দাম ছিলো ২ হাজার ১৫১ দশমিক ২৫ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮০ ভাগ বেশি। এদিন ইথারের লেনদেন হচ্ছে ৫৮ হাজার ৮০০ ডলারে। সিএনবিসি

[৩]ইথেরিয়াম প্রোগ্রামেবল ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি হলো ইথার। প্রথম কোনো বৃহত্তর কোম্পানি হিসেবে চীনের অ্যাপ প্রস্তুতকারক কোম্পানি মেইতু গত মাসে ২ কোটি ২১ লাখ ডলারের ইথার কিনেছে। এরপরই ইথারের কদর অন্য কোম্পানিগুলোর কাছেও বাড়তে শুরু করে।

[৪]তবে ক্রিপ্টোকারেন্সির বাজারে মূলধনের ৫০ ভাগের বেশি দখল করে আছে বিশ্বের শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েন। চলতি বছর বিটকয়েনের দর ১০০ ভাগের বেশি বেড়েছে। মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্কের টেসলা এ মুদ্রায় বিনিয়োগের পর গত মাসে বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬১ হাজার ডলার ছাড়িয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়