শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে লকডাউনে দোকানপাট বন্ধ নিয়ে চলছে লুকোচুরি খেলা

আশরাফ আহমেদ:[২] সরকার গৃহীত করোনার ভয়াবহ আক্রমণ থেকে প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাট-বাজারগুলোতে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও মানছে না অধিকাংশ দোকানদার।

[৩] তারা কোন দোকানের অর্ধেক শাটার অথবা দরজা সামান্য খুলে চলছে ব্যবসা-বাণিজ্য। পুলিশের ব্যাপক তৎপরতায় রাস্তায় মহড়া দেখেই তাড়াতাড়ি বন্ধ করে দোকানপাট।

[৪] আবার যখন পুলিশ চলে যায় তারা পূর্বের মতোই অর্ধেক শাটার খুলে দোকানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করলেও ওইসব দোকানির সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না।

[৫] উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যাপক নজরদারি থাকা সত্ত্বেও দেশের আইন অমান্য করে দোকানদারদের এসব কার্যক্রম দেখে মনে হয় যেন লুকোচুরি চোর- পুলিশ খেলা চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ