শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গণপরিবহন ছাড়া সবই চলছে, ভোগান্তি চরমে

মহসীন কবির: [২] গণপরিবহন বন্ধ থাকায় রাস্তায় চলছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। কোথাও কোথাও হালকা ট্রাফিক যানজটও দেখা গেছে। অফিসগামী সাধারণ মানুষ পড়েছ চরম বিপাকে।

[৩] রাস্তায় লোকাল বাস না থাকায় রিকশা ও সিএনজি ওয়ালারা ভাড়া চাচ্ছেন দ্বিগুন। এছাড়া নিজের মনমত জায়গা ছাড়া যেতে চাচ্ছেন না রিকশা ও সিএনজি চালকরা। ফলে অনেক পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে অনেককে। অনেকে আবার বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়েই যাচ্ছেন রিকশা ও সিএনজিতে।

[৪] ওদিকে গত রোববার নিষেধাজ্ঞার প্রতিবাদে নিউমার্কেটের ব্যবসায়ীদের বের করা বিক্ষোভ থেকে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৩৫০০ জনকে।

[৫]  সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল। কেবল ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়