শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:২৭ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুজ্জামান তুহিন: মামুনুল সাহেবরা যে রাজনীতির কথা বলেন, হেফাজতে ইসলাম যে ১৩ দফার কথা বলে, সেটাকে পলিটিক্যালি খারিজ করুন

আরিফুজ্জামান তুহিন: হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের শক্তি কোথায় জানেন? তার অনুগামীরা মামুনুল যা বলবেন, তাই বিশ্বাস করবেন। ফলে আপনি সারাদিন মামুনুলকে ট্রল করেন, তার রিসোর্টে যাওয়া নিয়ে যতোই প্রচার করেন, তাতে মামুনুলের অনুগামীদের কিছু যায় আসে না। এরকম মিলিট্যান্ট শক্তি অন্য কোনো সংগঠনে আছে? নেই। আপনি ভাবছেন, এবার মামুনুলের খুব একটা কিছু করা গেলো। বাস্তবে কিছুই হয়নি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন।

মামুনুল সাহেবরা যে রাজনীতির কথা বলেন, হেফাজত ইসলাম যে ১৩ দফার কথা বলে, সেটাকে পলিটিক্যালি খারিজ করুন। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মূল শত্রু পুঁজিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। কে কার বউ ভাগিয়েছে এসব ‘বস্তি’র কলতলার অত্যন্ত নিম্নমানের আলাপ। এখানে আপনাকে মানায় না বরং এটা ভাবুন, মিলিট্যান্ট হতে পারলে রাষ্ট্রের মুখোমুখি কীভাবে দাঁড়ানো যায়। ভারতের শাসকশ্রেণি যেমনটা বলছিলেন যে, মাওবাদী আন্দোলনটা শেষ হয়ে গেছে। কিন্তু দেখা গেলো ছত্তীসগড়ের দান্তেওয়াড়ার মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২২ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অন্তত ৩১। এখনও নিখোঁজ একজন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

এই যে একটা সশস্ত্র আন্দোলন দিনের পর দিন রাষ্ট্রের ঘেরাটোপের মধ্যে থেকেও কীভাবে এক্সিস্ট করে সেটা ভাবুন। তাতে মাথায় প্রচুর অক্সিজেন যাবে। মাথা খোলার জন্য মাথায় প্রচুর অক্সিজেন দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়