শিরোনাম
◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে দু’টি উৎসব ও বিজয় দিবস ভাতা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধাদের নতুন করে আরো কিছু ভাতা দেবে সরকার। শ্রেণি অনুযায়ী তারা দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ও বিজয় দিবস ভাতা পাবেন।

এখন থেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে বছরে দুটি উৎসব ভাতা এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা দেবে সরকার।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণ বীর মুক্তিযোদ্ধারা সব ধরণের ভাতা পাচ্ছেন। তবে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার উৎসব ভাতা, বিজয় দিবস ও বাংলা নববর্ষ ভাতা পাচ্ছিলেন না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে তারা ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা এবং বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা করে পাবেন।

-ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ