শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনেও চলবে শুটিং, খোলা থাকবে সিনেমা হল

বিনোদন ডেস্ক: এক সপ্তাহের লকডাউন ঘোষণায় সিনেমা হল বন্ধ করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় ‘আপাতত’ সিনেমা হল চালুই থাকবে। এছাড়াও প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে শুটিংও।

সিনেমা হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত এ সিদ্ধান্তই বহাল থাকবে। একই সিদ্ধান্ত প্রযোজক সমিতিরও।

সোমবার (৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন বলবৎ হচ্ছে সারাদেশে। চলবে গণপরিবহন। বন্ধ থাকবে মার্কেট-দোকানপাট। হোটেল, রেস্তোরা, নিত্যপ্রয়োজনীয় বাজার খুল কড়া নিয়মের মধ্যে। তবে সিনেমা হল খোলা থাকবে কিনা সে নির্দেশনা স্পষ্ট করেনি সরকার। ফলে, আপাতত সিনেমা হল খোলা রেখে সিনেমা প্রদর্শন অব্যাহত থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তবে সরকারের নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই হল বন্ধ করে দেবেন প্রদর্শকরা।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ থেকে টানা প্রায় সাত মাস সিনেমা হল বন্ধ ছিল। এরপর ৫০ শতাংশ দর্শক রাখার শর্তে খুলে দেওয়া হয় প্রেক্ষাগৃহ। এখনও সে নিয়মেই চলছে সিনেমা হলগুলো।

অপরদিকে নির্দেশনা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সিনেমার শুটিংও চলবে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। লকডাউনের নির্দেশনা অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুটিং চলবে। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়