শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট, ছোট যানবাহন চলাচল করছে

অহিদ মুুকুল : [২] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের মধ্যেও সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন সড়কের মোড়েদেখা গেছে সিএনজি,অটোরিকসা,ও দোকানপাটে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।

[৩] বিশেষ করে সোনাপুর জিরো পয়েন্ট ,দত্তেরহাট ,দত্তবাড়ীর মোড়,পৌর বাজার ও মাইজদীর প্রধান সড়কে।

[৪] করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরি কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানচ্ছেন না সাধারণ মানুষ। স্বাভাবিক দিনের মতোই লোকজন দিব্যি আরামে ঘুরাফেরা করছেন।

[৫] তাদের অনেকের মুখেই নেই মাস্ক। এছাড়া নিত্যপ্রয়োজনীয় বা অতি জরুরি নয়, এমন দোকানপাটও খোলা রয়েছে।

[৬] সিএনজি অটোরিকসা যাত্রী নেওয়া হচ্ছে সাভাবিক ভাবে ভাড়া ও দিতে হচ্ছে ভাড়তি

[৭] শহরের অবস্থা দেখে লকডাউন আছে কি না তা বোঝা যাচ্ছে না। লকডাউন কার্যকর করতে প্রয়োজনের তুলনায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি কম। তারা এসব ঘটনায় প্রশাসনের ঢিলেঢালা অবস্থানকে দায়ী করছেন।

[৮] এমতাবস্থায় লকডাউনে সড়ক ও বাজারে লোক সমাগত ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়