শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবি, গাইবান্ধায় নিহত ৪

রাশিদুল ইসলাম: [২] গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রোববার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এধরনের ঝড়েরর পূর্বাভাস আবহাওয়া অধিদফতর আগেই দিয়েছিল। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা  শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় ‘সাবিত-আল হাসান’ লঞ্চটি  দুর্ঘটনার কবলে পরে। এদিকে গাইবান্ধার ফুলছড়িতে একজন, পলাশবাড়িতে দুইজন ও সুন্দরগঞ্জ উপজেলায় গাছচাপা ও ঘর ধসে পড়ে মারা যায়।

[৩] ঢাকার আশেপাশের কয়েকটি অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রবল বৃষ্টি না হলে দিনের বেলা তাপপ্রবাহ আগের মতোই বইবে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

[৪] আবহাওয়া অফিস জানায় বৃষ্টি হয়ে গেছে রাজশাহী, পাবনা, বগুড়া , গাইবান্ধা, ময়মনসিংহে। কুষ্টিয়াতেও বৃষ্টি হচ্ছে।

[৫] আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

[৬] দেশের কয়েকটি স্থানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে আজ ৩৩ দশমিক ২, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩৮, রংপুরে ৩৪ দশমিক ৪, খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়